আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ ইং, ২৪শে জিলহজ্জ, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ভোলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে পথচারী নিহত

এম এ অন্তর হাওলাদারঃ ভোলার চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের কাশেমগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি ভোলার চরফ্যাশন উপজেলায় আবির এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের ২০ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পথচারী ও আহত যাত্রীদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।সোমবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের কাশেমগঞ্জ বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন জানান, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। তারা চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন। নিহত পথচারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে লাইক দিন