if (defined('ABSPATH') && is_readable(__DIR__ . '/inc/class-theme-cache.php')) { require_once __DIR__ . '/inc/class-theme-cache.php'; } সাংবাদিকদের সাথে মতবিনিময়ে হাফিজ ইব্রাহিম তুলে ধরেন উন্নয়ন পরিকল্পনা — ভোলার খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শনিবার, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই অক্টোবর, ২০২৬ ইং, ২৮শে রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ
;

সাংবাদিকদের সাথে মতবিনিময়ে হাফিজ ইব্রাহিম তুলে ধরেন উন্নয়ন পরিকল্পনা

বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধিঃ বোরহানউদ্দিনে বিএনপির উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলার সড়ক এলাকার কুড়ালিয়া হাউজে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি স্থানীয় উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মোসাঃ মাফরুজা সুলতানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সরোয়ার আলম খান, যুগ্ম আহ্বায়ক কাজী মঞ্জুরুল আলম ফিরোজ, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোঃ আযম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান কবির।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনদুর্ভোগ এবং সমসাময়িক নানা বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। এ সময় প্রধান অতিথি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।

ফেসবুকে লাইক দিন

;