if (defined('ABSPATH') && is_readable(__DIR__ . '/inc/class-theme-cache.php')) { require_once __DIR__ . '/inc/class-theme-cache.php'; } প্রধানমন্ত্রীর জেলেদের জন্য উপহার, মনপুরায় উপজেলা চেয়ারম্যানের গরু বিতরন।। — ভোলার খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৬ ইং, ২৭শে রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ
;

প্রধানমন্ত্রীর জেলেদের জন্য উপহার, মনপুরায় উপজেলা চেয়ারম্যানের গরু বিতরন।।

স্টাফ রিপোর্টারঃ-মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া পঞ্চাশটি গরু জেলেদের মাঝে বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী। ভোলার মনপুরা উপজেলায় প্রান্তিক জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরু বিতরণ করা হয়েছে। বুধবার ২৪ মে দুপুরে মনপুরা উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ গরু বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মনপুরার স্বনামধন্য জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা, ইলিশ সম্পদ ও ব্যবস্থাপনা প্রকল্পের সদস্য বৃন্দ সহ আরো অনেকে।
এ সময় মনপুরা উপজেলা চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী তার বক্তব্যে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন। এ জন্য প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ উপজেলায় জেলেদের মাঝে ৫০টি গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। তার নির্দেশেই জেলা উপজেলার সকল সরকারি কর্মকর্তাগন দেশের উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করে যাচ্ছেন।

ফেসবুকে লাইক দিন

;