আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • সোমবার, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং, ১৪ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক: আজ শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবনির্মিত একাডেমি ভবন উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেনশিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আগামীকাল থেকে সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। কেউ গুজব ছড়ালে কঠোর শাস্তি দেওয়া হবে। এই কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো জাতীয়করণের বিষয়ে চিন্তাভাবনা করে দেখা হচ্ছে। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন সিদ্ধান্ত গ্রহণের নির্বাচনে। এই নির্বাচনে অগ্নিসন্ত্রাসী বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ ইসলাম জ্যাকব,জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মশিউর রহমান নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী পুলিশ সুপার সাইফুল ইসলাম আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

;