আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই আগস্ট, ২০২৬ ইং, ২৭শে সফর, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ভোলায় ট্রলার ডুবে নিখোঁজ ৩ জেলে!!

চরফ্যাশন প্রতিনিধিঃ-বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ২টি ট্রলার ডুবে গেছে।এ ঘটনায় ৩জেলে নিখোঁজ রয়েছেন।মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে বঙ্গোপসাগরের শিবচর পয়েন্টে ট্রলার ‍দুটি ডুবে যায়। ডুবে যাওয়া দুই ট্রলারের মালিকরা হলেন— চরফ্যাশন উপজেলার ইউসুফ মাঝি ও কালাম বাতান।এর মধ্যে কালাম বাতানের ট্রলারের সব জেলে জীবিত উদ্ধার হলেও ইউসুফ মাঝির ট্রলারের ১৩ জেলের মধ্যে ৩জন নিখোঁজ রয়েছেন।ঢালচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাম হাওলাদার মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, ঢালচরের ইউসুফ মাঝি ও কালাম বাতানের ২টি ট্রলার ডুবে গেছে। মাছ ধরার সময় গভীর সমুদ্রে এসব ট্রলার ডুবে যায়।এ ঘটনায় ৩ জেলে নিখোঁজ রয়েছে।চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান জানান, ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ জেলেদের উদ্ধার করতে কোস্ট গার্ডকে বলা হয়েছে। তারা উদ্ধারের চেষ্টা করছেন, তবে বৈরী আবহাওয়ায় উদ্ধার অভিযান বিঘ্নিত হচ্ছে।

ফেসবুকে লাইক দিন