আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শনিবার, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই আগস্ট, ২০২৬ ইং, ২৪শে সফর, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ভোলায় ইউনিয়ন চেয়ারম্যানের ভাই সহ (০৭)সাত আসামিকে জেল হাজতে প্রেরণ

ভোলার খবর ডেস্ক:

ভোলার মনপুরায় সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের কর্মীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গত রবিবার ভোলা জজ আদালতে আসামি হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের (০৭)সাত জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। জেল হাজতে পাঠানো আসামিরা হলেন, বর্তমান চেয়ারম্যান আলমগীরের ছোট ভাই ১. মিজানুর রহমান, ২. মো: রুহুল আমিন ৩. মো: শাহাবুদ্দিন, ৪. মো: খোরশেদ ৫. মো: আতিক, ৬. মোঃ নাহিদ, এবং ৭. মোঃ রইজ উদ্দিন।

উল্লেখ্য, রোববার (২০ ডিসেম্বর) ও সোমবার (২১ ডিসেম্বর) ১নং মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার ও বর্তমান চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীরের সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। তারা দুজনই উপজেলা আওয়ামী লীগ নেতা। সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন- আলাউদ্দিন চেয়ারম্যানের ছেলে পিয়াস, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি লোকমান হাওলাদার, মাছ ব্যবসায়ী শাহাবুদ্দিন। এ ঘটনায় সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের সমর্থক মো. জিহাদ বাদী হয়ে বর্তমান চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীরের ভাই সহ ২৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

ফেসবুকে লাইক দিন