আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

কাউখালীতে শিক্ষক সাময়িক বরখাস্ত।

এম এ অন্তর হাওলাদারঃ পিরোজপুরে কাউখালীতে শিক্ষক সাময়িক বরখাস্ত। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পিরোজপুরের কাউখালী উপজেলার ১৪ নং মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাদিরা-কানিজকে গত ২১ মে পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ এর ১২ এ ১ উপধারা অনুযায়ী তাকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করেন।
জানা গেছে, উপজেলার মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কৃষ্ণ পালের কাছে চলমান প্রথম সাময়িক পরীক্ষার দ্বিতীয় শ্রেণীর ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাদিরা কানিজ পরীক্ষার আগে দেখতে চাইলে প্রধান শিক্ষক তাকে না দেখালে তার জের ধরে শিক্ষক নাদিরা কানিজের স্বামী মনিরুজ্জামান গত ১৭ মে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। যা সহকারী শিক্ষক নাদিরা কানিজের অনুপ্রেরণায় হয়েছে মর্মে প্রমাণিত হয়।

ফেসবুকে লাইক দিন