বামনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা

মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনায় “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” (The Age of Longevity: Rethinking systems for Longer Lives) প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোবর (বৃহস্পতিবার) বামনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নিকহাত আরা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বামনা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসিব সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা প্রবীণদের অধিকার রক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সমাজে তাদের মর্যাদা ও অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার। তাদের জীবনের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা নতুন প্রজন্মকে সঠিক পথ দেখাতে সহায়ক ভূমিকা পালন করে। তাই প্রবীণদের কল্যাণে পরিবার ও সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
