আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • সোমবার, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই আগস্ট, ২০২৬ ইং, ২৬শে সফর, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

তজুমদ্দিনে যুবদল নেতা শাহাজাহানের নামে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলার চরমোজাম্মেল এলাকায় যুবদল নেতা শাহাজাহানের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগষ্ট) বিকাল ৫টায় তজুমদ্দিন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুবদল নেতা শাহাজাহান বলেন, সম্প্রতি একটি ফেসবুক আইডি থেকে তাকে জড়িয়ে বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব অপপ্রচারের কারণে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
তিনি দাবি করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে। ফেসবুকে প্রচারিত এসব তথ্যের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে যে সব মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ধরনের অপপ্রচার বন্ধ করে প্রকৃত ঘটনা যাচাইয়ের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি। এ সময় তিনি ফেসবুকে অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।সংবাদ সম্মেলনে স্থানীয় যুবদল নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন