বোরহানউদ্দিনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য

মোঃ ইকবাল হোসেনঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ভোলার বোরহানউদ্দিন পৌরসভার উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে ২১ জন পরীক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩ জন বৃত্তি পেয়েছে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল ১২ জুলাই ২০২৬ প্রকাশিত হয়। উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ টি ট্যালেন্টফুল ও ৫ টি সাধারণ বৃত্তি অর্জন করে উল্লেখ্য বিদ্যালয় থেকে ২৬ জন পরিক্ষার্থী আবেদন করলেও অংশগ্রহণ করেন ২১ জন ৫ জন অনুপস্থিত ছিলেন, উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো, মোঃ আশফাক খান আয়ান,রুবাইয়াত রহমান তাবির,মোঃ মাহফুজুর রহমান, মোঃ হাবিব আল রেজাউল, মোঃ মঈনুল ইসলাম হুজায়ফা, মোসা: শিমরীন আরা অহনা,আতিয়া ইবমাত আরশি,ফাতেহ চৌধুরী প্রজ্ঞা, সাধারণ বৃত্তিপ্রাপ্তরা হলেন, মোঃ আফনান, সমৃদ্ধ চন্দ্র দাস, স্পর্শ সরকার, ইরতিজা জাহান ইকরা, আফরোজ জাহান মালীহা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এ সাফল্যে অভিভাবক, শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন। বৃত্তিপ্রাপ্ত জুমানা তাসনিমের মা মোসা. ফারিযা নূর বলেন, আল-হিকমা রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার পড়াশোনার মান ও পরিবেশ ভালো। তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, শিক্ষার গুণগতমান ও ইসলামী নৈতিক শিক্ষায় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরো সাফল্য বয়ে আনবে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবদুর রহমান জানান, ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৮জন ট্যালেন্টপুল ও ৫ জন সাধারণ বৃত্তি অর্জন করে। তিনি, সাফল্যের এ ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত রাখার জন্য সকল শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সুপরামর্শ কামনা করেছেন।
