আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ ইং, ২রা মুহাররম, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

“জীবন-মরণের দোলাচল”

“জীবন-মরণের দোলাচল”
//মো: আশরাফুল আলম//
​জীবন ও মরণে কী অদ্ভুত এক মেলা—
তোমার বাজলো সানাই, আমার সাঙ্গ হলো খেলা।

তোমার লাল গালিচা, আমার সাদা কাফন,
আমাকে শেষ বিদায় দিলো, তোমাকে করলো আপন।

​তফাৎ শুধু এতটুকুই ছিল—
তুমি হাসিমুখে বিদায় নিলে, আমি চোখ বুজে রইলাম,
তুমি নতুন বাঁধনে জড়ালে, আমি সব বাঁধন ছিঁড়লাম।

​তোমার চারপাশ আলোয় ঘেরা, আমার নিঝুম আঁধার,
তোমার উঠলো বিয়ের ধুম, আমার কান্নার পাহাড়।

সেজেছো তুমি বরের সাজে, আমি চিরতরে শান্ত,
তোমার শুরু নতুন পথ, আমার এ পথ ক্লান্ত।

​তোমার যেখানে গান বাজনা, আমার সেখানে জিকির,
তোমার ঘরে আলো, আমার হলো কবর ফিকির।

দু হাত তুলে দোয়া হলো তোমার সুখে থাকার তরে,
একইভাবে ক্ষমা চাইল মোরে বিদায় করার পরে।

​তুমি প্রবেশ করলে বাসর ঘরে, আমি অন্ধকার কবরে,
তোমাকে জড়ালো বুকে, আমাকে ঢাকলো মাটির চাদরে।

ফেসবুকে লাইক দিন