আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৬ ইং, ২৫শে জিলহজ্জ, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ভোলার দৌলতখানে মেধা ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

এম এ তাহের(দৌলতখান প্রতিনিধি): সারাদেশের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের প্রসার এবং নতুন নতুন উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের সাথে ভোলার দৌলতখানে অনুষ্ঠিত হল “Startup Science Project and Innovation Showcasing Program”।
আজ ১২ জুন (শুক্রবার) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এই বিজ্ঞান মেলা ও প্রদর্শনী প্রোগ্রামের আয়োজন করা হয়।
​’মেধা, বিজ্ঞান, উল্লাস ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদু্ল মতিন খান।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী কমিশনার ভূমি মাহামুদুল হাসান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিবুল হাসান,উপজেলা বিএনপি নেতা ফারুক হোসেন তালুকদার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বাংলাদেশকে একটি উন্নত ও স্মার্ট রাষ্ট্রে রূপান্তর করতে হলে তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। এই ধরনের আয়োজন ক্ষুদে বিজ্ঞানীদের নতুন নতুন প্রজেক্ট ও স্টার্টআপ আইডিয়া তৈরিতে দারুণভাবে অনুপ্রাণিত করবে।
​প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের তৈরি চমৎকার সব বিজ্ঞান প্রজেক্ট এবং উদ্ভাবনী আইডিয়া প্রদর্শন করে। পরিবেশবান্ধব প্রযুক্তি, রোবোটিক্স এবং দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানের ডিজিটাল উদ্যোগগুলো দর্শকদের নজর কাড়ে।
প্রজেক্ট প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করে পশ্চিম জয়নগর মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান জয়নগর মাধ্যমিক বিদ্যালয়,তৃতীয় স্থান জয়নুল আবদিন ল্যাবরেটরি হাই স্কুল। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

ফেসবুকে লাইক দিন