আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে মে, ২০২৬ ইং, ১২ই জিলহজ্জ, ১৪৪৭ হিজরী

লালমোহনে ২ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের বালুরচ ৭নং ওয়ার্ডের দালাল বাড়ির দরজা থেকে চরলক্ষী ৮নং ওয়ার্ডের মিরা বাড়ির দরজা পর্যন্ত প্রায় ২ কিলোমিটারের হাওলাদার সড়কটি দ্রুত পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার সকালে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি ছোট ছোট কোমল মতি শিশু শিক্ষার্থীরাও অংশ গ্রহন করেন। এ সময় শিশু শিক্ষার্থীরা জানায়, প্রতিদিন স্কুলে যাতায়াতের সময় কাদামাখা রাস্তায় পিছলে পড়ে যেতে হয়। এতে বই-খাতা ও স্কুল ড্রেস নষ্ট হয়ে যায়। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও কঠিন আকার ধারণ করে।
এলাকাবাসী জানান, প্রায় ৬ থেকে ৭ হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা এই সড়কটি। দীর্ঘ ৩০ বছর ধরে রাস্তাটির বেহাল অবস্থায় পরে রয়েছে। বছরের পর বছর কাঁচা ও চলাচলের অনুপযোগী থাকায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। বিশেষ করে গর্ভবতী নারী ও গুরুতর রোগীদের হাসপাতালে নিতে চরম ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীর। বর্ষার সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের খাটিয়া বা ভ্যানে করে নেওয়ার সময় কাদা মাটি লাগিয়ে হাসপাতালে নিতে হয় বলেও অভিযোগ করেন স্থানীয়রা। এছাড়াও ওই স্থানে চরলক্ষী ৮ নম্বর ওয়ার্ডের একটি ভোট কেন্দ্র রয়েছে। বর্ষার সময় কাদামাখা ও চলাচলের অনুপযোগী রাস্তার কারণে ভোটারদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, বহুবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও এখনো রাস্তাটি পাকাকরণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ সময় তারা ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম-এর সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেন। দ্রুত সময়ের মধ্যে সড়কটি পাকাকরণের দাবীতে মানববন্ধনের আয়োজন করে “পর্ব চরলক্ষ্মী ও বালুরচর প্রদীপ্ত যুব সংঘ”।

ফেসবুকে লাইক দিন