আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে মে, ২০২৬ ইং, ১১ই জিলহজ্জ, ১৪৪৭ হিজরী

“নিঃশব্দ মায়া”

“নিঃশব্দ মায়া”
//মো: আশরাফুল আলম //
কাউকে ভালোবাসাটা হয়তো খুব সহজ ব্যাপার,
কিন্তু তাকে ভুলে থাকাটা ভীষণ অসহ্য ভার।

চোখের আড়াল হলেই কি দূরে সরে যায় মন?
কিছু মানুষ রয়ে যায় হৃদয়ে আজীবন।

প্রেম তো আসে হঠাৎ করে রঙিন স্বপ্ন হয়ে,
ভালোবাসা বেঁচে থাকে হাজার কষ্ট সয়ে।

দিনশেষে নিঝুম রাতে যার কথাটা ভাবি,
সে-ই তো আমার বুকের ভেতর লুকিয়ে থাকা ছবি।

হাজার মানুষের ভিড়েও যে মানুষটা আলাদা,
তার জন্যই জমে থাকে না বলা শত কথা।

সময় অনেক কিছু নেয়, বদলে দেয় দৃশ্য,
তবু কিছু অনুভূতি থেকে যায় অদৃশ্য।

ভালোবাসা মানে শুধু কাছে থাকার নাম নয়,
কখনো দূরে থেকেও কেউ হৃদয়ের সবচেয়ে প্রিয় হয়।

যে মানুষটা নিঃশব্দে মন জুড়ে বেঁচে থাকে,
তার মায়াতেই ভাঙা হৃদয় তাকে বারবার ডাকে।

ফেসবুকে লাইক দিন