আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ ইং, ৭ই জিলহজ্জ, ১৪৪৭ হিজরী

নি:স্বার্থ বন্ধন

নি:স্বার্থ বন্ধন
//মো: আশরাফুল আলম//
​যার বাবা নেই, তার দুনিয়া আধা,
জীবন জুড়ে শুধুই যেন বাধা।
যার মা নেই, তার নেই যে কোনো ঘর,
পুরো পৃথিবীটাই তার হয়ে যায় পর।
​পৃথিবীর সবচেয়ে দামী জিনিস তবে কী?
মায়ের শাসন আর বাবার আদর এটাই সত্যি।
ভুলত্রুটি সব বুকে নিয়ে তারা হাসে,
সন্তানকে তারা বড্ড ভালোবাসে।
​শাসন করে যে আমাদের ভুলগুলো শুধরে দেয়,
সে তো বাবা—যে কাঁদালেও দিনশেষে মানিয়ে নেয়।
আর যে নিজে কাঁদিয়ে, আবার নিজেই বুকে টানে,
সে তো মা—যার চেয়ে আপন কেউ নেই এই ভুবনে ।
​”কালের নিয়মে একদিন সব প্রীতি হইবে লীন,
মাতা-পিতার এই আত্মিক টান চিরকালই অমলিন।”
মায়ের ছায়া মিশে থাকে প্রতিটা নিঃশ্বাসে,
আর বাবার ভরসা জড়িয়ে থাকে গভীর বিশ্বাসে।
​জীবনের কঠিন বাঁকে এসে একদিন বুঝবে সবাই,
মা-বাবা ছাড়া পাশে দাঁড়ানোর মতো আপন কেউ নাই।

ফেসবুকে লাইক দিন