আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শনিবার, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে মে, ২০২৬ ইং, ৪ঠা জিলহজ্জ, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ওয়েবসাইট চালুর নির্দেশ মাউশির, অবহেলা করলে ব্যবস্হা।

ওয়েবসাইট চালুর নির্দেশ মাউশির, অবহেলা করলে ব্যবস্হা।
//মো:আশরাফুল আলম//
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ এবং মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোকে আগামী ৪ জুনের মধ্যে নিজস্ব ওয়েবসাইট তৈরি ও তথ্য নিয়মিত হালনাগাদ করার চূড়ান্ত নির্দেশ দিয়েছে। গত বৃহস্পতিবার (২১ মে) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক জরুরি অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
​আদেশে বলা হয়েছে, অনেক সরকারি দপ্তরের ওয়েবসাইটে কর্মকর্তাদের নাম, পদবি, সচল মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য নিয়মিত আপডেট করা হচ্ছে না, যা মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের পরিপন্থী। অন্যদিকে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বনির্ধারিত নিয়ম যথাযথভাবে পালন করা হচ্ছে না। এই ডিজিটাল ঘাটতি দূর করতে আগামী ৪ জুনের মধ্যে সব প্রতিষ্ঠানকে তাদের ওয়েবসাইট সচল ও হালনাগাদ করতে হবে এবং কাজ শেষে নির্ধারিত একটি গুগল ফরম লিংকে
(https://forms.gle/RbTAqoNqi3FVdg5u7) তথ্য জমা দিতে হবে। স্মার্ট শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে এই নির্দেশনা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি ও বাধ্যতামূলক বলে মাউশি জানিয়েছে।

ফেসবুকে লাইক দিন