আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মে, ২০২৬ ইং, ২৮শে জিলক্বদ, ১৪৪৭ হিজরী

কলমের কান্না

কলমের কান্না
//মো:আশরাফুল আলম //

​তিরিশটি বছর কেটেছে, যে হাতে ধরে চক আর ডাস্টার,
আজ কেন সেই হাত পেতে কাঁদে, মিলবে কি এর প্রতিকার?

যাদের আলোয় আলোকিত হলো, হাজারো সোনার প্রাণ,
আজ কেন তবে ধুলোয় লুটায়, তাঁদেরই আত্মসম্মান?

​জ্ঞানের প্রদীপ জ্বেলেছিলেন যিনি, আঁধার তাড়াতে রোজ,
দিনের শেষে কেউ রাখে না তো, সেই জীবনের খোঁজ।

অবসর ভাতা, কল্যাণ ট্রাস্ট— সে তো অধিকারের দাবি,
টেবিলের ফাইলে আটকে আছে এই -কি নিয়তির চাবি?

​চোখের কোণায় গড়িয়ে পড়ে, যে কষ্টের নোনা জল,
তাতে যে মিশে আছে, আজীবন খাটুনির সব ফল।

এমপিও ভুক্ত শিক্ষার হাল, এমন করুণ কেন?
গুরুর কান্না অবহেলা করা, এক মহাজাগতিক পাপ যেন!

​হে সমাজ, তুমি ফিরে তাকাও আজ এই কান্নার দিকে,
তাঁদের ত্যাগের আলো যেন, কভু হয়ে না যায় ফিকে।

সম্মানটুকু ফিরিয়ে দাও , ঘুচিয়ে দাও মনের গ্লানি,
আর কতকাল ঝরবে বলো, শিক্ষকের চোখের পানি?

ফেসবুকে লাইক দিন