আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জুন, ২০২৬ ইং, ৮ই মুহাররম, ১৪৪৮ হিজরী

ভোলায় ক্রিয়েটিভ স্কুলের আয়োজনে ইফতার ও দোয়া

ভোলা প্রতিনিধি: ভোলায় ক্রিয়েটিভ স্কুলের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্কুল ভবনে শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো: হাবিবিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, বিটিসিএল এর সহকারী ব্যবস্থাপক মোঃ পারভেজ, ভোলা বারের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট শংকর গাঙ্গুলি, প্রেসক্লাবের সাবেক সম্পাদক অমিতাভ অপু, বিএনপি নেতা জিয়াউর রহমান পলাশ, বিজেপি নেতা মোহাম্মদ সেলিম, ব্যবসায়ী মোঃ সুমন গোলদার, সোহেল গোলদার, মোহাম্মদ রিয়াজউদ্দিন, ক্রিয়েটিভ স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন, ওয়েস্টার্ন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ সোহেল ও ক্রিয়েটিভ স্কুলের শিক্ষকরা। দোয়া পরিচালনা করেন ইকরা মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইসরাফিল।

ফেসবুকে লাইক দিন