কিন্ডারগার্টেন বৃত্তিতে ভোলায় সেরা; ভোলা আদর্শ একাডেমি

ভোলা প্রতিনিধি: বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় ভোলা জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ভোলা আদর্শ একাডেমী স্কুল এন্ড কলেজ।
এ বছর ভোলা জেলায় অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় মোট ২৬টি স্কুলের ৯৯১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ভোলা আদর্শ একাডেমী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করে সাধারণ ও ট্যালেন্টপুল মিলিয়ে মোট ২০টি বৃত্তি লাভ করেছে। শিক্ষার্থীদের এ কৃতিত্বে স্কুলটির শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষকরা শিক্ষার্থীদের এ সাফল্যের জন্য কঠোর পরিশ্রম, নিয়মিত পড়াশোনা এবং অভিভাবকদের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে উল্লেখ করেন। এ সাফল্য ভোলা আদর্শ একাডেমী স্কুল এন্ড কলেজের শিক্ষা কার্যক্রমের মান ও সুনামকে আরও একধাপ এগিয়ে নেবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
