বোরহানউদ্দিনে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি পাঠাগার কর্তৃক বিজয় র্যালি ও আলোচনা সভা

নিউজ ডেস্ক: বোরহানউদ্দিনে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি পাঠাগার কর্তৃক মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে বিজয় র্যালি ও আলোচনা সভা করা হয়।
পাঠাগরটির প্রতিষ্ঠাতা মোঃ বিল্লাল হোসেন জুয়েলের সভাপতিত্বে মহান বিজয় দিবস-২০২৫ বিভিন্ন আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ আবুল বমার স্মৃতি পাঠাগরের সভাপতি জনাব আবু জাফর মোহাম্মদ সালেহ, সমাজসেবক মোঃ ইব্রাহিম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠিানের শিক্ষার্থীবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে দিবসটি তাৎপর্য তুলে ধরেন। র্যালি, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের জীবনী পাঠ, ডকুমেন্টারী, মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠাটির সমাপ্তি করা হয়।
