আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং, ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে বিজয়া দশমীতে বাংলাদেশ নৌবাহিনীর কড়া নিরাপত্তা

মোঃ সাইফুল ইসলাম আকাশ: ভোলার বোরহানউদ্দিনে ২ অক্টোবর সকাল থেকেই নৌ বাহিনীর পক্ষ থেকে বিজয়া দশমীর দিনে শারদীয় দুর্গোৎসব কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি পূজা মণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন ছিল বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ টহল দল। বোরহানউদ্দিন উপজেলার কেন্দ্রীয় মন্দির,ভাওয়াল বাড়ি মন্দির,দাসপাড়া পূজা মন্ডপ সহ বিভিন্ন পূজা মণ্ডপে পূজা-অর্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেবী বিসর্জনকে ঘিরে হাজারো ভক্ত সমবেত হন। যাতে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন হয়, সেই লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর পাশাপাশি পুলিশ,আনসার, ও ফায়ারসার্ভিস’সহ স্থানীয় প্রশাসন একযোগে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে।
বোরহানউদ্দিন উপজেলার গুরুত্বপূর্ণ নদীপথ ও সড়কগুলোতে নৌবাহিনীর কড়া নজরদারি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি মণ্ডপগুলোর প্রবেশ পথে নিরাপত্তা চৌকি বসানো হয় এবং সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করা হয়। বোরহানউদ্দিন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন চন্দ্র রক্ষিত ও সাধারণ সম্পাদক বিল্টু চন্দ্র দাস জানান সাংবাদিকদের জানান, নৌবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ভক্তরা নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে পূজা ও বিজয়া দশমীর সকল কার্যক্রম সম্পন্ন করতে পেরেছেন। বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা প্রদান করেছে। নৌবাহিনীর টহল কার্যক্রম বিজয়া দশমীর বিসর্জন অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত ছিল। বিজয়া দশমীর দিনে দেবী দুর্গাকে বিদায় জানাতে ভক্তরা আবেগঘন পরিবেশে শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাক-ঢোলের তালে তালে মায়ের বিদায় দেন।

ফেসবুকে লাইক দিন

;