বোরহানউদ্দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান।
সোমবার ৮ সেপ্টেম্বর দুপুরে বোরহানউদ্দিন পৌর বাজারে অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এই জরিমানা করা হয়। অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর বোরহানউদ্দিন কন্টিনজেন্ট সার্বিক সহায়তা প্রদান করে।
অপরদিকে, উপজেলার টবগী ইউনিয়নে সম্প্রতি ঘটে যাওয়া এক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান ইউএনও রায়হান উজ্জামান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন, আমরা ৪ টি প্রতিষ্ঠান কে ৬ হাজার টাকা জরিমানা করেছি, এছাড়া টবগী ইউনিয়নে সম্প্রতি ঘটে যাওয়া এক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন থেকে এরকম অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগ এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে।
