আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ ইং, ৮ই জিলহজ্জ, ১৪৪৭ হিজরী

মনপুরায় নির্ভর ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নিউজ ডেস্ক: মনপুরায় নির্ভর ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকালে হামীউস সুন্নাহ ক্বাওমী মাদ্রাসা ও মিয়া জমির শাহ নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বিভিন্ন প্রকার ঔষধি ও ফলদ গাছ রোপণ করা হয়েছে। কর্মসূচিতে নির্ভর ফাউন্ডেশনের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক সম্পাদক ও সংগঠনের মনপুরা উপজেলা টিম লিডার-১ মো. আরাফাত ইসলাম করিম, মাদ্রাসা শিক্ষক মুফতি ইসমাইল, মনপুরা সরকারি কলেজ টিম লিডার মুশফিকুর রহিমসহ মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্ভর ফাউন্ডেশনের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক সম্পাদক ও মনপুরা উপজেলা টিম লিডার-১ মো. আরাফাত ইসলাম করিম বলেন,‘দেশের মানুষদের মাঝে বৃক্ষরোপণের সচেতনতা বাড়াতে এবং বর্ষা মৌসুমে সঠিকভাবে যাতে বৃক্ষরোপণ ও পরিচর্যা করে এমন বিষয়গুলো জানাতেই এমন কর্মসূচি সারা বাংলাদেশেই পালন করছে নির্ভর ফাউন্ডেশন। তারই অংশে হিসবে আমরা মনপুরা উপজেলায় দুটি মাদ্রাসা ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছি। ভবিষ্যতেও আমরা এ সংগঠনের মাধ্যমে সামাজিক সকল কর্যক্রম অব্যাহত রাখবো।

ফেসবুকে লাইক দিন