বোরহানউদ্দিনে শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ সিগারেটসহ ৩ জন আটক

মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ সিগারেট মজুদ ও বাজারজাতকরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়। বোরহানউদ্দিনে আটক ব্যক্তিদের জব্দকৃত মালামালসহ সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ভোলা, ৯ আগস্ট ২০২৫ এক প্রেস রিলিজে জানান, ভোলায় পৃথক অভিযানে শুল্ক ফাঁকি দেওয়া বিপুল পরিমাণ অবৈধ সিগারেটসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। শনিবার (৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর মহাজনপট্টি, সার্কুলার রোড ও বোরহানউদ্দিন বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কল্যাণী ডিস্ট্রিবিউশনের মাধ্যমে বাজারজাতকৃত শামস এন্টারপ্রাইজের জাল/নকল ব্যান্ডরোল সম্বলিত ব্ল্যাক কিং ১১,৩২০ শলাকা, ওসাকা ৮,৮৮০ শলাকা, টি-২০ ব্র্যান্ডের ৪,৪৬০ শলাকা এবং ৫০/৫০ ব্র্যান্ডের ১,৩৯,৬১০ শলাকা সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য আনুমানিক ৭ লাখ ৩১ হাজার ৮০০ টাকা অভিযানকালে অবৈধ সিগারেট মজুদ ও বাজারজাতকরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়। বোরহানউদ্দিনে আটক ব্যক্তিদের জব্দকৃত মালামালসহ সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। জাতীয় রাজস্ব রক্ষায় নৌবাহিনীর এ ধরনের অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছে। নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তার পাশাপাশি সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান জানান, অভিযানকালে অবৈধ সিগারেট মজুদ ও বাজারজাতকরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়। বোরহানউদ্দিনে আটক ব্যক্তিদের জব্দকৃত মালামালসহ সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
