আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ ইং, ১৩ই সফর, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

বামনায় সমাজ গঠনে জুলাই পুনর্জাগরণ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।

মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” কর্মসূচির অংশ হিসেবে বামনা উপজেলায় ভার্চুয়ালি শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করেন উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর, সহযোগিতা করে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ জাফরিন জাহান। এছাড়া উপস্থিত ছিলেন বামনা থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই উত্তম কুমার, জামায়াতে ইসলামী বাংলাদেশের উপজেলা সেক্রেটারি মোঃ সাইফুল্লাহ মানসুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি নূর হোসাইন নূরানী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বামনা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান নাজির ধলু, ওলামা দলের প্রতিনিধি মাওঃ মোঃ আল-আমীন, ইউপি সদস্য আকলিমা বেগম ও মোসাঃ কাজলরেখা বেগম প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে একযোগে শপথ পাঠ অনুষ্ঠিত হয়—একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকারে।আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফেসবুকে লাইক দিন