এসডব্লিউও এর উদ্যোগে বোরহানউদ্দিনে বিনামূল্যে ছাগল বিতরণ

আবু জাফর সালেহ: বুধবার বোরহানউদ্দিনের বড়মানিকা কাশেমিয়া দাখিল মাদ্রাসা মাঠে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সহযোগি সংস্থা সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন (এসডব্লিউও) আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) এর বিশেষ বরাদ্দের আওতায় বড় মানিকা ইউনিয়নের ১নং ওয়ার্ডে হতদরিদ্র ১৭ টি পরিবারের মাঝে ২টি করে মোট ৩৪ টি ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়হান উজ্জামান, উপজেলা নির্বাহি অফিসার বোরহানউদ্দিন,ভোলা, বিশেষ অতিথি ছিলেন মিজানুর রহমান উপজেলা যুবউন্নয়ন অফিসার বোরহানউদ্দিন। উপজেলা নির্বাহি অফিসার উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের প্রাপ্ত ছাগল সঠিকভাবে পালন করে ভবিষ্যতের জন্য মূলধন গঠন করবেন। আশা করি আপনারা স্থানীয় পুষ্টি ও মাংসের চাহিদা মিটাতে পারবেন। সরকারে এ উদ্যোগ যাতে সফল হয়। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা যুবউন্নয়ন অফিসার জনাব মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জনাব আবু জাফর মোহাম্মদ ছালেহ নির্বাহি পরিচালক, এসডব্লিউও ।
