আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং, ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

বামনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরন

মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনায় বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক রেলি ও লিফলেট বিতরন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ৩ জুলাই উপজেলার গোলচত্ত্বরে বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা নেতৃত্বে শহরে সচেতন মূলক রেলি ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা বলেন, বরগুনা জেলায় ডেঙ্গু এখন একটি মহামারি রোগে পরিনত হয়েছে। এ থেকে বেঁচে থাকতে হলে আমাদেরকে সচেতন হতে হবে, বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।কেহ আক্রান্ত হলে ভয় পেলে‌ চলবে না নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ঔষধ খেতে হবে । বেশি মারত্মক কোনো সমস্যা হলে ৩৩৩ জরুরী সেবায় ফোন করে আপনারা পরামর্শ নিতে পারেন।

ফেসবুকে লাইক দিন

;