আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং, ১২ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

মনপুরায় ইসলামী আন্দোলন’র উদ্যোগে ইফতার মাহফিল

রিয়াজ উদ্দিন মনপুরা (ভোলা) প্রতিনিধি।: ভোলার মনপুরায় ইসলামী আন্দোলন’র উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার হাজীর হাট বাজারে ইসলামী আন্দোলন’র উপজেলা কার্যালয়ের সামনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা ইসলামী আন্দোলনের সহকারি অর্থ বিষয়ক সম্পাদক হাফেজ রাকিবুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে দলিয় সংগীত পরিচালনা করেন, ইসলামী যুব আন্দোলনের সহ সভাপতি মোঃ আলাউদ্দিন।ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন’র উপজেলা সভাপতি মুফতি মোঃ এনায়েতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জামায়াতে ইসলামী’র মনপুরা উপজেলা আমীর মাওলানা আমিমুল ইহসান জসিম। এছাড়াও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ সভাপতি হাফেজ মোঃ রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক হাফেজ মাওলানা ইউনুছ, উপজেলা মারকাজ মসজিদের খতিব মুফতি মোঃ ইউছুফ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি আব্দুর রহিম, সহ সভাপতি হাফেজ মাওলানা শিহাব উদ্দিন মনপুরি, মুফতি হারুন আর রশিদ প্রমূখ। ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি ও উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মফিজুল ইসলাম।

ফেসবুকে লাইক দিন

;