আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • সোমবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং, ১২ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

পনেরো বছরপর ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেফতার

মোঃ মাছুম বিল্লাহ কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে পনেরো বছর পর ডাকাতি মামলার পলাতক আসামি হেলাল উদ্দিন হিলনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার নাচনমহল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক হেলাল উদ্দিন হিলন উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর এলাকার ওয়াজেদ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ওসি (তদন্ত) মো. আশ্রাব আলী।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশ্রাব আলী ও এসআই মো. সহিদুল ইসলাম উপজেলার নাচনমহল ইউনিয়নের নাচনমহল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গুলশান মডেল থানায় ২০০৯ সালের ২৩ জুন একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলা নং-৮৯। তিনি এতোদিন পলাতক ছিলেন। ওসি তদন্ত মো. আশ্রাব আলী জানান, গ্রেফতারকৃত হেলাল উদ্দিন হিলনকে শনিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

;