আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • সোমবার, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জুলাই, ২০২৬ ইং, ২৭শে মুহাররম, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

নিউজ ডেস্ক: ভোলায় ‘ইলিশ মাছ রান্না না করায়’ মাকে দা দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ছেলে রাহাত হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ।
সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নের জয়া গ্রামে এ ঘটনা ঘটে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন। ছেলে রাহাত হোসেন (৩০) ওই গ্রামের দুলাল হাওলাদারের ছেলে। তার মায়ের নাম নাছিমা বেগম (৫০)। প্রত্যক্ষদর্শীদের সুত্র দিয়ে ওসি জানান, রাহাত হোসেনের স্ত্রী ও বাবা ঢাকায় রয়েছেন। সোমবার সন্ধ্যায় ইফতারের পর রাহাত তার মাকে ইলিশ মাছ রান্না করতে বলেন। তার মা জানায়, বাড়িতে কেউ নেই, তিনি একা সংসারের অন্যান্য কাজ শেষ করে মাছ রান্না করতে পারবেন না। এরপরও রাহাত তার মাকে ইলিশ মাছ রান্না করতে বারবার অনুরোধ করেন। এরইমধ্যে মায়ের সঙ্গে মাছ রান্না নিয়ে রাহাতের মনোমালিন্য ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে রাহাত দা দিয়ে তার মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে লাশের পাশে বসে থাকেন। জাহানারা নামে আহত ওই নারী রাহাতকে বাধা দিলে তাকেও কুপিয়ে জখম করেন রাহাত। বর্তমানে ওই নারীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান ওসি।

ফেসবুকে লাইক দিন