আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শনিবার, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে মে, ২০২৬ ইং, ৪ঠা জিলহজ্জ, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

শিক্ষা মন্ত্রণালয়ের বড় সিদ্ধান্ত ; অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন স্থগিত।

শিক্ষা মন্ত্রণালয়ের বড় সিদ্ধান্ত;অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন স্থগিত।
//মো: আশরাফুল আলম //
অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের চলমান অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের ওপর থেকে অতিরিক্ত মানসিক ও একাডেমিক চাপ কমানো এবং বর্তমান শিক্ষাক্রমের সাথে সামঞ্জস্য বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০ মে ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। দেশের সকল শিক্ষা বোর্ডের অধীনে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে শিক্ষাব্যবস্থায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা স্থগিত রয়েছে। সাধারণ নিয়ম অনুযায়ী, একজন শিক্ষার্থীকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময় একবার এবং পরবর্তীতে নবম শ্রেণিতে উঠে এসএসসি পরীক্ষার জন্য নতুন করে রেজিস্ট্রেশন করতে হয়।এই পরিস্থিতিতে মাঝপথে অষ্টম শ্রেণিতে আবারও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য বাড়তি মানসিক চাপ তৈরি করছে। একই সাথে বিষয়টি অভিভাবকদের মাঝেও এক ধরনের বিভ্রান্তি ও নেতিবাচক প্রভাব ফেলছে।সার্বিক বিষয় বিবেচনা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর অধীনে ২০২৬ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের চলমান রেজিস্ট্রেশন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হলো।”মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সংক্রান্ত অফিসিয়াল নির্দেশনার অনুলিপি ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল দফতর এবং দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে। বোর্ডগুলোকে দ্রুত এই নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।​এই সিদ্ধান্তের ফলে ২০২৬ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের আপাতত আর কোনো অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে না। শিক্ষা মন্ত্রণালয়ের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ অভিভাবক ও শিক্ষাবিদেরা। তাদের মতে, এর ফলে শিক্ষার্থীদের ওপর থেকে একটি অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতার বোঝা কমল।

ফেসবুকে লাইক দিন