আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ওরা নরপশু

ওরা নরপশু
//মো: আশরাফুল আলম//
ওরে নরপশু, মানুষরূপী হিংস্র বনের হায়না,
তোদের মতন পাপীদের এই মুক্ত আকাশ চায় না!

লজ্জা-শরম ধুয়ে তোরা করিস এমন পণ,
নারীর বুকে খঞ্জর মেরে ভরিস তোদের মন।

​আর কতকাল রক্তে ভিজবে বাংলার এই মাটি?
আর কতকাল সইবো তোদের জঘন্য পরিপাটি?

আইন-কানুন, লোক-লজ্জা সব উড়ে যায় দূরে,
যখন তোদের বিকৃত রূপ মা-বোনেদের ধরে।

​চুপ থাকা আজ মহাপাপ রে, গর্জে উঠুক দেশ,
ধর্ষকের ওই নোংরা হাতের চিহ্ন করি শেষ!

ধমনিতে আজ লাগুক আগুন, রক্তে জাগুক জোর,
পাপীদের এই রাজ্য ভেঙে আনবো নতুন ভোর।

​দয়া-মায়া আর নেইকো মোদের, চাই যে ফাঁসির দড়ি,
প্রতিবাদের এই মিছিলে চল ধর্ষককে আজ ধরি।

জেগে ওঠো ভাই, জেগে ওঠো বোন, রুখে দাঁড়াও সবে,
ধর্ষক মুক্ত এই সমাজে শান্তি ফিরে পাবে।

ফেসবুকে লাইক দিন