আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৬ ইং, ২রা জিলহজ্জ, ১৪৪৭ হিজরী

ভোলায় মাধ্যমিক স্তরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মিঠু পেলেন সম্মাননা

ভোলা প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে ভোলা জেলার মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ হাসান মিজানুর রহমান মিঠু। এ অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান।
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমে সাফল্য এবং দক্ষ নেতৃত্ব প্রদানের জন্য তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিবুল হাসান। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মোঃ হাসান মিজানুর রহমান মিঠু একজন সৎ, পরিশ্রমী ও শিক্ষানুরাগী প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে বিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমেও উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। সম্মাননা গ্রহণ শেষে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ফেসবুকে লাইক দিন