আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৬ ইং, ২রা জিলহজ্জ, ১৪৪৭ হিজরী

তজুমদ্দিনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান নিয়ে সেমিনার অনুষ্ঠিত ॥

তজুমদ্দিন প্রতিনিধি: উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বাংলাদেশ প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহি কর্মকর্তা বনি আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন ভোলা জেলা সমাসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত কুমার সরকার। অনুষ্ঠানে মুলপ্রবন্ধ উপন্থাপন করেন ভোলা জেলা সমাজসেবা অফিসার সেলিনা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) গোলাম সরোয়ারে আলম, দ্বীপাঞ্চল ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল উদ্দিন লিটন, সাংবাদিক রফিক সাদী প্রমুখ।

ফেসবুকে লাইক দিন