if (defined('ABSPATH') && is_readable(__DIR__ . '/inc/class-theme-cache.php')) { require_once __DIR__ . '/inc/class-theme-cache.php'; } বড়মানিকা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিন্দার ঝড় — ভোলার খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শনিবার, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই অক্টোবর, ২০২৬ ইং, ২৮শে রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ
;

বড়মানিকা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিন্দার ঝড়

বোরহোনউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দার-এর বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, চেয়ারম্যান পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার আগে পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করেন এবং প্যানেল চেয়ারম্যান নির্ধারণে সবার মতামত চান। এ সময় ৮নং ওয়ার্ডের সদস্য রবিউল নিজেকে প্যানেল চেয়ারম্যান হিসেবে দাবি করেন। কিন্তু সদস্যদের মতামতের ভিত্তিতে তাকে দায়িত্ব না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার ও মানববন্ধনের আয়োজন করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের দাবি, মানববন্ধনে অংশ নেওয়া সামনের সারির অনেকেই পুরো বিষয় সম্পর্কে অবগত ছিলেন না। এমনকি কেন মানববন্ধনে দাঁড়িয়েছেন সে বিষয়েও স্পষ্ট ধারণা দিতে পারেননি কয়েকজন অংশগ্রহণকারী। এদিকে এলাকাবাসীর ভাষ্য, চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দার দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে ইউনিয়নের উন্নয়নমূলক কাজ করে আসছেন। একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্যে তার সম্মান ক্ষুণ্ন করতে অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন মহল এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য জনপ্রিয় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ফেসবুকে লাইক দিন

;