আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৬ ইং, ২রা জিলহজ্জ, ১৪৪৭ হিজরী

ক্ষমার আকুতি

//মো: আশরাফুল আলম//
হে অন্তর্যামী আল্লাহ আমার, হে দয়াময় স্বামী,
নিজের ওপর জুলুম করে পথ হারিয়েছি আমি।
আপনার অবাধ্য হয়ে পাপ করেছি কত,
কেউ জানে না, আপনি জানেন আমার মনের ক্ষত।
​আজকে আমার ভুল বুঝেছি, জেগেছে অনুশোচনা,
ফিরেছি তাই আপনার দ্বারে, পেতে মার্জনা।
আপনি ছাড়া আর কে আছে পাপ মুছে দেয় যাঁর?
আপনারই তো করুণা পেতে খুলেছি এই দ্বার।
​হে গাফুরুর রাহিম প্রভু, করুণার আধার,
ক্ষমা করে দিন না আমার অতীত গুনাহর ভার।
নতুন করে সুপথে চলায় দিন সে তৌফিক,
আপনারই আলোয় চলুক জীবন অবিকল ঠিক।
​আগামীর সব পাপাচার থেকে রাখুন আমায় দূরে,
হেদায়েতের স্নিগ্ধ আলোয় রাখুন হৃদয় জুড়ে।
নিশ্চয়ই আপনি মহান, পরম দয়ালু ও ক্ষমাশীল,
আপনারই ওই রহমতে আজ জুড়াক অবুঝ দিল।

ফেসবুকে লাইক দিন