আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ ইং, ১১ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

বামনায় বজ্রপাতে ১০ শিক্ষার্থী আহত

মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনা উপজেলার খোলপটুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাতে ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় ফরাজী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আহতদের সহপাঠীরা জানান, দুপুরে ঝড়-বৃষ্টির সময় তারা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যালয়ের পাশে বজ্রপাত হলে ১০ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালের নেওয়া হয়।

ফেসবুকে লাইক দিন