আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ঢাকা সদরঘাট–সহ দেশের লঞ্চঘাটে যাত্রী হয়রানি বন্ধ হয়নি।

মোঃ রাজিউর রহমান, ভোলা।

বাংলাদেশের বিভিন্ন লঞ্চঘাটে এখনো যাত্রী হয়রানি বন্ধ হয়নি—এ এক দুঃখজনক বাস্তবতা। বিশেষ করে ঢাকা সদরঘাট–সহ দেশের নানা প্রান্তের গুরুত্বপূর্ণ নৌ-টার্মিনালগুলোতে প্রতিনিয়ত যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।
ঘাটে পৌঁছামাত্রই কিছু কুলি জোরপূর্বক মালামাল বহনের চেষ্টা করে এবং অযৌক্তিকভাবে অতিরিক্ত টাকা দাবি করে। হাতে মাত্র ৫–১০ কেজি ওজনের ছোট ব্যাগ থাকলেও ২০০–৪০০ টাকা দাবি করা হয়। কেউ যদি মাছ বা অন্য কোনো পণ্য বহন করেন, সেখানে ৬০০–৭০০ টাকা পর্যন্ত চাওয়া হয় বলে অভিযোগ রয়েছে। অথচ যাত্রীরা তাদের নিজস্ব মালামাল নিজেরাই বহন করতে চাইলে প্রশ্ন ওঠে—এই জোরপূর্বক অর্থ দাবির যৌক্তিকতা কোথায়?
প্রতিবাদ করতে গেলে অনেক সময় অসৌজন্যমূলক ও আপত্তিকর ভাষায় কথা বলা হয়, যা পরিস্থিতিকে আরও বিব্রতকর ও অস্বস্তিকর করে তোলে। সময়ের সঙ্গে সঙ্গে নানা ক্ষেত্রে পরিবর্তন এলেও, দুঃখজনকভাবে নৌপথে চাঁদাবাজি ও যাত্রী হয়রানির সংস্কৃতি এখনো পুরোপুরি বন্ধ হয়নি।
সাধারণ মানুষের প্রশ্ন—আর কতদিন এ ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হতে হবে? নৌপথকে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও হয়রানিমুক্ত করা এখন সময়ের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও কঠোর পদক্ষেপের মাধ্যমে যাত্রীদের স্বস্তি ও ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

ফেসবুকে লাইক দিন