if (defined('ABSPATH') && is_readable(__DIR__ . '/inc/class-theme-cache.php')) { require_once __DIR__ . '/inc/class-theme-cache.php'; } গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোলায় ভোটার সচেতনতায় শুরু হলো সঙ্গীত ট্রাক কার্যক্রম — ভোলার খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শনিবার, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই অক্টোবর, ২০২৬ ইং, ২৮শে রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ
;

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোলায় ভোটার সচেতনতায় শুরু হলো সঙ্গীত ট্রাক কার্যক্রম

ভোলা প্রতিনিধি: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে ভোলায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটের নিয়ম, আচরণবিধি ও শান্তিপূর্ণ নির্বাচনের গুরুত্ব তুলে ধরতে জেলায় চালু হয়েছে ভ্রাম্যমাণ সঙ্গীত ট্রাক কার্যক্রম।
রোববার সকালে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “গণতন্ত্র টিকে থাকে জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে। ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সংস্কৃতি ও সঙ্গীত একটি শক্তিশালী মাধ্যম।”
তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলা সবার দায়িত্ব। ভোটাররা যেন নির্ভয়ে ও নিরাপদ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের অধিকার প্রয়োগ করতে পারেন—সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
জেলা তথ্য অফিস জানায়, এই ভ্রাম্যমাণ ট্রাক জেলার বিভিন্ন উপজেলা ও জনসমাগমপূর্ণ এলাকায় গিয়ে নির্বাচনী বার্তাসম্পন্ন গান পরিবেশন করবে। এতে ভোট দেওয়ার নিয়ম, ভোটকেন্দ্রে করণীয়-বর্জনীয় বিষয় এবং দায়িত্বশীল নাগরিক হওয়ার বার্তা তুলে ধরা হবে। আয়োজকদের আশা, এই উদ্যোগ নতুন ভোটারসহ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

;