আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ ইং, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

একটি দল বর্তমানে জান্নাতের টিকিট বিক্রি করছেন কিন্তু এর নিশ্চয়তা কে দিবে; নুরুল ইসলাম মণি

মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনা-২ (বামনা, বেতাগী-পাথরঘাটা) সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেছেন, একদল যারা ইতিমধ্যে জান্নাত, ন্যায়, ইনসাফ ও বেহেস্তের বুলি দিয়ে সাধারন মানুষকে ভিভ্রান্ত করে ভোট চাইতেছে, তারা কি? নিজেরা জান্নাতে যেতে পারবে-এটা একটা সাধারন মানুষের সাথে প্রতারনা, এদেশের সাধারন মানুষ ১৯৭১ সালে ও হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা দেখেছে? তাই আমার হিন্দু ভাই-বোনদের জন্য একটি পরিষ্কার বক্তব্য আছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল-৪:৩০ ঘটিকায় বরগুনার বামনা উপজেলার সরকারি বামনা ডিগ্রী কলেজ মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন জীবনের নিরাপত্তা। জানমাল এবং ধর্মের নিরাপত্তা চায়। আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে এবং আমি যদি এমপি হই, তাহলে বরগুনা-২ আসনে সব হিন্দুদের জীবনের শতভাগ নিরাপত্তা দেওয়া হবে। আর কেউ যদি হিন্দুদের দিকে বাঁকা চোখে তাকায়, তাহলে তাদের চোখ উপড়ে ফেলা হবে। ইতিমধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কল্যাণমুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়তে ৫১ দফার ইশতেহার ঘোষনা করেন।
তিনি আরও বলেন এই এলাকার সব উন্নয়নে আমার অবদান রয়েছে। বিগত দিনে কোনো কাজের বিনিময়ে আমি যদি কারো কাছ থেকে কোনো ঘুষ খেয়ে থাকি, তাহলে আপনারা আমাকে ভোট দেবেন না। আর যদি ভালো কাজ করে থাকি, আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আগামী ১২ তারিখ সকাল ছয়টায় আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন। কেন্দ্রে গিয়ে ফলাফল না নিয়ে কেন্দ্র ছাড়বেন না। আমি যদি যোগ্য হই, তাহলে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি ধানের শীষের একজন প্রার্থী।
ধানের শীষে ভোট দেবেন কিনা ভোটারদের কাছে এই প্রশ্ন রেখে তিনি বলেন, আপনারা সবাই আমাকে চেনেন। কিন্তু দাঁড়িপাল্লার প্রার্থী ডাঃ সুলতান সাহেবকে আপনারা কয়জন চেনেন-সে বিগত দিনে বামনা-বেতাগী-পাথরঘাটায় কি উন্নয়ন করেছেন তা আপনারা বলতে পারেন? এই কলেজ মাঠ আমি বানিয়েছি, আমি এই মাঠে শতবার এসেছি। কিন্তু সুলতান সাহেব বিগত দিনে কতবার এসেছেন, আপনারা বলেন। হাজার হাজার জনতা হাত উচু করে বলেন একবারও তিনি আসেননি।
এ জনসভায় বামনা উপজেলা বিএনপির নির্বাচন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. রুহুল আমিন শরিফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন হাওলাদারসহ উপজেলা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন