আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ ইং, ১৫ই শাবান, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

তজুমদ্দিনে নবম পে স্কেলের দাবীতে স্বাস্থ্য কর্মিদের অবস্থান ॥

তজুমদ্দিন প্রতিনিধি: জাতীয় বেতন কমিশন-২০২৫ এর সুপারিশকৃত নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ভোলার তজুমদ্দিনে স্বাস্থ্যকর্মিরা।
১ ফেব্রুয়ারী রবিবার থেকে ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা হতে বেলা ১১টা পর্যন্ত প্রতিদিন দুইঘন্টা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মচারী ও কর্মরত নার্সরা। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র ও সমাজ থেকে বৈষম্য দূর করে ইনসাফের দেশ গড়া। তবে জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত নবম পে স্কেল এখনও বাস্তবায়িত না হওয়ায় রাষ্ট্র ও সমাজে বৈষম্যের ঘনঘটা দেখা দেয়। সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় সেই বৈষম্য এখনো বহাল রয়েছে। তাই দ্রুত সময়ে প্রজ্ঞাপন জারী করে পে স্কেল বাস্তাবায়ণ করে রাষ্ট্র ও সমাজ থেকে বৈষম্য চিরতরে দূর করার দাবী জানান বক্তারা। সেই সাথে আগামী ৬ ফ্রেব্রুয়ারীর মধ্যে প্রজ্ঞাপন জারী না করা হলে যমুনা অভিমুখে ঘেরাও কর্মসূচির ঘোষনা দেয়া হয় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী থেকে।

ফেসবুকে লাইক দিন