আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জুন, ২০২৬ ইং, ৯ই মুহাররম, ১৪৪৮ হিজরী

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি পাঠাগার পরিদর্শন করলেন বোরহানউদ্দিন ইউএনও

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার জনাব মনোরঞ্জন বর্মন আজ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পাঠাগারের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং বই সংরক্ষণ ও পাঠক সেবার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন পাঠাগারের সভাপতি মোঃ বিল্লাল হোসেন জুয়েল, আবু জাফর ছালেহ সভাপতি, হাফেজ আবুল বাশার স্মৃতি পাঠাগার এবং পাঠকবৃন্দ।
ইউএনও মহোদয় পাঠাগারের বই লেনদেন রেজিস্টারে স্বাক্ষর করে তিনটি বই ধার নেন। তিনি বলেন, “পাঠাগার মানুষের জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে বহুমুখী করবে।” পাঠাগার কর্তৃপক্ষ ইউএনওর এ পরিদর্শনে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে পাঠাগার উন্নয়নে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

ফেসবুকে লাইক দিন