বিজয়ের লক্ষ্য নিয়ে বড়মানিকা ইউনিয়নে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিমের বিজয় নিশ্চিত করতে বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সভাপতি মাফরুজা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আল এমরান খোকন পাটোয়ারী। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে হাফিজ ইব্রাহিমকে বিজয়ী করার আহ্বান জানান তারা। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বড়মানিকা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সিকদার। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
