বাংলাবাজার ফাতেমা খানম কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি: বাংলাবাজার ফাতেমা খানম কলেজে তিনজন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফীল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাবাজার ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ জামাল হোসেন, ইলিশা ইসলামীয়া মডেল কলেজের অধ্যক্ষ মোঃ মোজাহারুল ইসলাম, দৌলতখান আবু আব্দুল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ শ.ম ফারুক, নায়েমের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, মোঃ হুমায়ুন কবির, সহযোগী অধ্যাপক, ভোলা সরকারি কলেজ, মোঃ ইব্রাহীম শামীম, সহযোগী অধ্যাপক, সরকারি মহিলা কলেজ, ভোলা, কলেজ গভর্নিং বডির সদস্য নজরুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল, এবিএম আব্দুস সাত্তার (ইসলাম শিক্ষা), আবুল বাসার (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) সহকারী অধ্যাপক মোঃ বিল্লাল হোসেন জুয়েল (সমাজকর্ম বিভাগ), প্রভাষক মোঃ রুবেল (ইংরেজি), অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা দেওয়া হয়- মোঃ মামুনুর রশিদ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (রাষ্ট্রবিজ্ঞান), মোঃ আলমগীর, সহকারী অধ্যাপক (রসায়ন), (বদলিজনিত, ভোলা সরকারি কলেজে যোগদান), মোঃ মাহাবুবুল আলম, প্রদর্শক (জীববিজ্ঞান)।
এ সময় বক্তারা বিদায়ী শিক্ষকদের দীর্ঘদিনের অবদান স্মরণ করে বলেন, তাঁরা শুধু শিক্ষক ছিলেন না—বরং শিক্ষার্থীদের জন্য ছিলেন পথপ্রদর্শক ও অভিভাবকের মতো। তাঁদের সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলি কলেজের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনএবং কলেজের সকল শিক্ষক-কর্মচারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক ও সাংবাদিক অমিতাভ রায় অপু।
