আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ ইং, ১৪ই শাবান, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: বরগুনা জেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হেলাল উদ্দিন

নিউজ ডেস্ক: জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে বরগুনা জেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বরগুনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন।
মোঃ হেলাল উদ্দিন ৩৩তম বিসিএসের মাধ্যমে ২০১৪ সালে শিক্ষা ক্যাডারে যোগদান করেন। শিক্ষকতার দীর্ঘ অভিজ্ঞতায় তিনি নিজেকে একজন দক্ষ, আধুনিক ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সমসাময়িক জ্ঞান অর্জনে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। শিক্ষার মানোন্নয়নে তার অবদান উল্লেখযোগ্য। তিনি বিভিন্ন একাডেমিক বই রচনা করেছেন, যা কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সহায়ক হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি তার একাধিক গবেষণাধর্মী প্রবন্ধ আন্তর্জাতিক মানের স্বীকৃত জার্নালে প্রকাশিত হয়েছে, যা রাষ্ট্রবিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের গবেষণাক্ষেত্রে প্রশংসিত হয়েছে।
এছাড়াও তিনি নিয়মিতভাবে জাতীয় দৈনিক পত্রিকায় সমসাময়িক রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাবিষয়ক লেখালেখি করে থাকেন। তার এসব লেখার মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ পাঠকরা রাষ্ট্র, সমাজ ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পাচ্ছেন। শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা, পাঠদানে দক্ষতা এবং গবেষণা ও লেখালেখিতে সক্রিয় ভূমিকার কারণে তিনি শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে সমানভাবে শ্রদ্ধেয় ও জনপ্রিয়। তার এই সম্মানজনক অর্জনে বরগুনা সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। কলেজ কর্তৃপক্ষ, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার এই সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে শিক্ষা ও গবেষণায় তার আরও বড় ভূমিকা কামনা করেছেন।

ফেসবুকে লাইক দিন