আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং, ৩রা জিলক্বদ, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

জাতীয় গ্রন্থাগার দিবস–২০২৫ উপলক্ষে বোরহানউদ্দিনে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি পাঠাগারে নানা আয়োজন

নিউজ ডেস্ক:ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি পাঠাগারের উদ্যোগে মোঃ বিল্লাল হোসেন জুয়েলের সভাপতিত্বে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে পাঠাগার প্রাঙ্গণে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় পাঠাগারের সভাপতি, সম্পাদক, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বই মানুষের প্রকৃত বন্ধু। জ্ঞান অর্জন ও নৈতিক মানুষ গড়ে তুলতে পাঠাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান প্রজন্মকে বইমুখী করতে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। বিশেষ করে মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠদের ইতিহাস জানার জন্য পাঠাগারের গুরুত্ব অপরিসীম। বক্তারা আরও বলেন, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নামে প্রতিষ্ঠিত এই পাঠাগারটি স্থানীয় শিক্ষার্থী ও পাঠকদের জন্য জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। ভবিষ্যতে পাঠাগারের কার্যক্রম আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠান শেষে পাঠাগারের সেরা পাঠক ও বই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ কর হয়।

ফেসবুকে লাইক দিন