if (defined('ABSPATH') && is_readable(__DIR__ . '/inc/class-theme-cache.php')) { require_once __DIR__ . '/inc/class-theme-cache.php'; } ভোলা–বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনে ইকরা মডেল মাদ্রাসার বিক্ষোভ-মানববন্ধন — ভোলার খবর
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • রবিবার, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে রবিউস-সানি, ১৪৪৮ হিজরী
সর্বশেষঃ

ভোলা–বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনে ইকরা মডেল মাদ্রাসার বিক্ষোভ-মানববন্ধন

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধিঃ ভোলা–বরিশাল সেতুর দাবিতে জেলাজুড়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে থেমে নেই মাদ্রাসার শিক্ষার্থীরাও। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বোরহানউদ্দিন ইকরা মডেল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা স্লোগান তোলেন— “গ্যাস লাগলে গ্যাস নে, বিনিময়ে ভোলা–বরিশাল সেতু দে”,“ভোলাবাসীর দাবি মানতে হবে, সেতু নির্মাণ করতে হবে”
মাদ্রাসার শিক্ষকরা বলেন, > “ভোলার মানুষ বছরের পর বছর উন্নয়ন বঞ্চিত। একটি সেতু হলে ভোলার অর্থনীতি বদলে যাবে। শিক্ষার্থীরা যাতে নিরাপদে, দ্রুত বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে যেতে পারে—সেজন্য সেতু অত্যন্ত জরুরি।” “আজ মাদ্রাসার ছাত্ররাও রাস্তায় নেমেছে—এটাই প্রমাণ করে ভোলা–বরিশাল সেতু শুধু একটি দাবি নয়, এটি ভোলাবাসীর অধিকার। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি দ্রুত সেতুর কাজ শুরু করার।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী , অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফেসবুকে লাইক দিন

;