আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৫ ইং, ১২ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

বিএনপি দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে: সংবাদ সম্মেলনে জামায়াত এমপি প্রার্থী মুফতী ফজলুল করীম

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলা ২ আসন (বোরহানউদ্দিন ও দৌলতখান) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) প্রার্থী মুফতী ফজলুল করীম এক সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনৈতিক অবস্থানের কঠোর সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট ভাষায় অভিযোগ করেছেন যে, বিএনপি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ‘দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে’।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় বোরহানউদ্দিন সরকারি হাই স্কুল মাঠে আয়োজিত প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সভায় তিনি দাবি করেন,সম্প্রতি ‘জামায়াতের ৩০ নেতা–কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন’— এমন সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে যেসব ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, তারা কেউই জামায়াতের কোনো পর্যায়ের সদস্য নন। এমনকি ‘জয়েন্ট সেক্রেটারি’ নামে যে পদ উল্লেখ করা হয়েছে— জামায়াতে ইসলামীতে এমন কোনো পদই নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কয়েকজন টুপি-দাড়িধারী মানুষকে ‘জামায়াত কর্মী’ সাজিয়ে একটি মহল বিভ্রান্তিকর নাটক সাজিয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, “জামায়াত একটি নিয়মতান্ত্রিক ইসলামী রাজনৈতিক সংগঠন। এখানে কোরআন-সুন্নাহভিত্তিক নিয়মতান্ত্রিক সিলেবাস পড়ে ধাপে ধাপে দায়িত্ব পেতে হয়; তাই রাতারাতি নেতা হওয়ার প্রশ্নই আসে না।” তিনি আরও বলেন, “ভোটের মাঠে যারা মিথ্যার আশ্রয় নেয়— জনগণ তারাই প্রত্যাখ্যান করবে।” বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর সন্তুষ্টি, মানবিক মূল্যবোধ ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে এবং ভবিষ্যতেও সে আদর্শে অটল থাকবে। সংবাদ সম্মেলন বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাকসুদুর রহমান সহ দাইত্ব শিল গন উপস্থিতি ছিলেন।

ফেসবুকে লাইক দিন