আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৫ ইং, ১২ই জমাদিউস-সানি, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে জামায়াতের ৩০ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান; জামায়াতের দাবি যোগদানকারীরা জামায়েতের কেউ নন

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বোরহানউদ্দিন সরকারি হাইস্কুল মাঠে ভোলা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি হাফিজ ইব্রাহীমের গণসংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে ফুল দিয়ে জামায়াতের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। তাদেরকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন হাফিজ ইব্রাহীম।
এর আগে ওই সভাস্থলে উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক কাজী শহীদুল ইসলাম নাসিম মাইকে ঘোষণা দিয়ে বলেন, এখন জামায়াতের ৩০ নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করে নেবেন ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহীম। যোগদানকৃতরা হলেন- ছাগলা ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল ফয়েজ মো. আবদুল্যাহ, উপজেলা জামায়েতের যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন, হাফেজ মো. আলমগীর, হাফেজ মো. আব্দুল করিম, মো. নুরে আলম দালাল, মো. আব্দুল খালেক, মো. রাসেদ, মো. মাহে আলম, মো. কবির, মো. নুরে আলম মাঝি, মো. ইউসুফ হাওলাদার, মো. আকবর হোসেন, মো. নাছের, মো. হাসেম, হাজী আব্দুর রহিম, হানিফ হাওলাদার। বাকিদের নাম ও দলীয় পদবী পাওয়া যায়নি। তাদের সবার বাড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে।
উপজেলা জামায়াতের পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যোগদানকৃত যেসব ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, তারা বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের কোনো পর্যায়েরই সদস্য নন। সংবাদে ‘জয়েন্ট সেক্রেটারি’ পদবিধারী ব্যক্তির কথা বলা হলেও, উপজেলা জামায়াতে ইসলামীতে এমন কোনো পদ বর্তমানেও নেই এবং অতীতেও ছিল না। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “টুপি ও দাড়িওয়ালা কিছু ব্যক্তিকে জামায়াতের কর্মী বানিয়ে প্রচার করাটা বিশেষ মহলের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার। এটি জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।” জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা শাখা জানায়, তাদের সংগঠন একটি আদর্শিক ও নীতিনিষ্ঠ ইসলামী রাজনৈতিক সংগঠন, যেখানে কোরআন ও সুন্নাহর নির্ধারিত সিলেবাস অধ্যয়ন করে ধাপে ধাপে সদস্য ও কর্মী হিসেবে অন্তর্ভুক্ত হতে হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, “বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তির লক্ষ্যে একটি মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনের আদর্শে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা সেই নীতি ও আদর্শে অবিচল থাকব।

ফেসবুকে লাইক দিন