বিএনপি প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ভোলায় অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি: ভোলা প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, “ভোলা প্রেসক্লাব সাংবাদিকদের, কোনো রাজনৈতিক দলের নয়। এ প্রেসক্লাব আমার বড় ভাই প্রতিষ্ঠা করেছেন সাংবাদিকদের জন্য। এখানে সাংবাদিকদেরই আড্ডা হবে, সাংবাদিকরাই একে জমজমাট করে তুলবেন।” ৮ নভেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ভোলার সাংবাদিকদের প্রয়োজনে তিনি সবসময় পাশে থাকবেন। ভোলার উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, “ভোলার চারজন সংসদে যাব ইনশাআল্লাহ—আমরা সবাই ভোলার কথা বলব, ভোলার উন্নয়নের কথাই বলব।” আন্দালিব রহমান পার্থের সঙ্গে পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে গোলাম নবী আলমগীর বলেন, “পার্থ আমার ভাইয়ের ছেলের মতো। তিনি ঢাকা থেকে এমপি হলেও ভোলার উন্নয়নের কথাই সংসদে তুলবেন।” তিনি আরও বলেন, “বিএনপি সরকার গঠন করলে ভোলা-বরিশাল সেতু হবেই ইনশাআল্লাহ।” সভায় সভাপতিত্ব করেন ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট ড. মোঃ আমিরুল ইসলাম বাছেত এবং সঞ্চালনা করেন তালহা তালুকদার বাঁধন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরন, সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক ফজলর রহমান বাচ্চু মোল্লা, আলতাজের রহমান কলেজের সাবেক অধ্যক্ষ জাহান জেব আলম, আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, এনামুল হক, বশির হাওলাদার, অ্যাডভোকেট সালাউদ্দিন হাওলাদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, দৈনিক আজকের ভোলা-র সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, অধ্যক্ষ মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের শেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা, সাংবাদিক জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, এ্যাডভোকেট মোঃ ইউসুফ, এ্যাডভোকেট জাবেদ ইকবাল, এ্যাডভোকেট আরিফুর রহমান, এ্যাডভোকেট তোয়াহা, জেলা জিয়া পরিষদের আহ্বায়ক নুরনবী তালুকদার, সাংবাদিক এম এ বারী, ওমর ফারুক, নেয়ামত উল্লাহ্, মনির সজল, শিমুল চৌধুরী, নাসির লিটন, আলামিন শাহরিয়ার, ইউনুছ শরীফ, আফজাল হোসেন, নাসির লিটন, শহীদ তালুকদারসহ সুধীজন।
